মানবিক আবেদন মুশফিকের

মানবিক আবেদন মুশফিকের
সমাজের অসহায় ও ভুক্তভোগীদের সাহায্যের জন্য নিজের নামে সংগঠন দাঁড় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’ এবার ঈদকে সামনে রেখে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে নিজ জেলা বগুড়ার কিছু মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মুশফিক। সঙ্গে সবার কাছে আবেদন জানিয়েছেন, অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর।

একে তো রমজান মাস। তার উপর করোনাভাইরসের কারণে নাকাল গোটা দেশ। এমন অবস্থায় চলমান লকডাউনে কাজ হারিয়ে বিপর্যস্ত অনেকেই। অসহায় এসব মানুষের পাশে মুশফিক। বগুড়া জিলা স্কুলে রেড ক্রিসেন্টের মাধ্যমে ভুক্তভোগীদের মধ্যে খাদ্যসামগ্রীর একটি প্যাকেট উপহার দেন তিনি। যেখানে আসন্ন ঈদকে সামনে রেখে চাল, ডাল, পেয়াজ, লবণ, চিনিসহ অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য আছে।

নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আমার নিজ শহরের কিছু মানুষের জন্য এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। ছবিগুলোতে তাদের খুশি দেখে আমি আনন্দিত। সবার কাছে আবেদন সামান্য কিছু নিয়েও যেন অবহেলিত মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়াই। আপনার ছোট সাহায্যই অনেকের কাছে বড় ব্যাপার। ছবিগুলোর জন্য আরাফাত রহমানকে এবং সহায়তা দেয়ার জন্য বগুড়া জিলা স্কুল রেড ক্রিসেন্টকে ধন্যবাদ।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের