ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছ ১.৯৫ টাকা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৮৭ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।