লকডাউন না মানলে বিদেশিদের দেশে পাঠাবে মালয়েশিয়া

লকডাউন না মানলে বিদেশিদের দেশে পাঠাবে মালয়েশিয়া
করোনাভাইরাস নির্মূলে জারি করা চলাচল নিযন্ত্রণ নির্দেশনা (এমসিও) বা লকডাউন মালয়েশিয়ায় বসবাস করা বিদেশি নাগরিকেরা অমান্য করলে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ এমন তথ্য দিয়েছেন।

শুক্রবার (১৪ মে) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।

করোনা সংক্রমণ রোধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১২ মে জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

তবে অর্থনীতি সচল রাখতে অর্থনৈতিক ও উৎপাদন খাতগুলো যথারীতি খোলা রয়েছে। আন্তঃজেলায় যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও সভা সমাবেশ বন্ধ থাকবে।

মালয়েশিয়ায় অফিস ও প্রাইভেট সেক্টরে ৩০ শতাংশ কর্মী কাজ করতে পারবে। বাকিদের হোম অফিস করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।শর্তসাপেক্ষে বিয়ের অনুষ্ঠান, মসজিদ ও উপাসনালয়গুলো বেঁধে দেওয়া সীমিত সংখ্যকের উপস্থিতিতে পরিচালিত হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না