দর বৃদ্ধির শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

দর বৃদ্ধির শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (১৬ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অ্যাডভেন্ট ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বুধবার লেনদেন শেষে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নুরানী ডাইংয়ের ১০ শতাংশ, সুহৃদের ১০ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৭ শতাংশ, মিরাকলের ৯.৯৩ শতাংশ, জেনেক্সের ৯.৮৭ শতাংশ, কেয়া কসমেটিকসের ৯.৮৩ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.৭৯ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৯ শতাংশ এবং রিংশাইনের শেয়ার দর ৯.৬৭ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন