ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে এনআরবিসি ব্যাংক

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে এনআরবিসি ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর ৯২ লাখ ৯৪ হাজার ৮৪৭টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৮ লাখ টাকার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে তৌফিকা ফুডসের ।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৫৫ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬ লাখ ১০ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১৯ লাখ ২০ হাজার টাকার, আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৮ লাখ টাকার, বিবিএস কেবলসের ১২ লাখ ৫২ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৭ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯ লাখ ১০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৯১ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, ডিবিএইচের ৬৮ লাখ ২৯ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৭২ লাখ ৫৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৭৬ লাখ ৪৪ হাজার টাকার, এস্কয়ার নিটের ২০ লাখ ৯৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৭০ লাখ ১১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৯ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৯ লাখ ৭৭ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৩১ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯৯ লাখ ৯০ হাজার টাকার, এলআর গ্লোবাল ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৫৪ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৯৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭৩ লাখ ৫৭ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৯৮ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৬ লাখ ২৩ হাজার টাকার এবং ওয়ালটনের ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন