Ortho Songbad আর্কাইভ

ভারতজুড়ে ট্রেন ও মেট্রো শাটডাউন

ভারতজুড়ে ট্রেন ও মেট্রো শাটডাউন
ভারতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে পরিবহন ব্যবস্থার সিংহভাগ। করোনাভাইরাস এর হামলায় দেশে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে দেশটিতে। কেন্দ্রের তরফে এই মহামারি আরও ছড়িয়ে পড়া রুখতে তাই বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রেন এবং মেট্রো পরিষেবা। ৩১মার্চ অবধি দেশ জুড়ে বন্ধ থাকবে এই দুই গুরুত্বপূর্ণ পরিষেবা। রবিবারই দেশে মৃত্যু হয়েছে আরও দুই করোনা আক্রান্তের। বিহার এবং মুম্বাইয়ে দুই ব্যক্তির মৃত্যুতে এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা ৬।
দেশের মূল টেস্টিং বডি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ রবিবার জানিয়েছে, ৩৪১ টি করোনাভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত"জনতা কার্ফু"তে সাড়া দিয়ে রবিবার ১৪ ঘণ্টার সেলফ আইসোলেশন পালন করেছেন ভারতবর্ষের কয়েক কোটি মানুষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার রাত ১০ টা ৪৫ মিনিটে জানিয়েছে, ৩১৫ টির মধ্যে ২২ জন করোনাভাইরাস আক্রান্ত সেরে উঠেছেন। বিশ্বব্যাপী ৩০০,০০০ এরও বেশি মানুষ এই ভাইরাসে সংক্রামিত এবং প্রায় ১৩,০০০ মানুষ মারা গেছেন করোনায়।

মুল সাইট থেকে

পুজিবাজার