ব্যাংকে লেনদেন চলবে চার ঘণ্টা

ব্যাংকে লেনদেন চলবে চার ঘণ্টা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করেছে সরকার। এর সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকের কার্যক্রমও ওই সময় পর্যন্ত সীমিত পর্যায়ে সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৬ মে) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, ঈদের পর আজ প্রথম কার্যদিবসে রাজধানীর ব্যাংকগুলোয় তেমন গ্রাহকের চাপ ছিল না। কোনো কোনো গ্রাহক শুভেচ্ছা বিনিময়ে এসেছিলেন। ঈদে ব্যাংকারদের কর্মস্থল ত্যাগের অনুমতি না থাকায় কর্মকর্তাদের ব্যাংকে উপস্থিতি ছিল সাধারণ সময়ের মতোই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি