কাউকে টিকা উৎপাদনের অনুমতি দেয়া হয়নি: ঔষধ প্রশাসন অধিদফতর

কাউকে টিকা উৎপাদনের অনুমতি দেয়া হয়নি: ঔষধ প্রশাসন অধিদফতর
চীনের সিনোফার্মের করোনার টিকা উৎপাদনের জন্য দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয়া হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রোববার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে, সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন (টিকা) ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লি. এর কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়। মূলত: দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।

এই ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা