ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১৯২

ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১৯২
ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত ১৯২ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৫৮টি শিশুও রয়েছে। সোমবার ভোরে টানা অষ্টম দিনের মতো ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েল। গত রোববার ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান ৪২ জন।

এদিকে, গত কয়েকদিনের সংঘর্ষে ইসরায়েলে ২ শিশুসহ প্রাণ হারিয়েছে ১০ জন।

ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে। গাজায় হামাসের প্রধান ইয়েহিয়া আল-সিনাওয়ারের বাসায়ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

গত রোববার ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গে বৈঠকে বসলেও যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। সূত্র: আল জাজিরা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না