Ortho Songbad আর্কাইভ

ডিএসই’র ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

ডিএসই’র ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ৫৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৪০ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের।

বিকন ফার্মা ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে থাকা লিন্ডেবিডি ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল টিউবস, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার