বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির সভা আজ

বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির সভা আজ
লাইফ ও নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটির সভা আহবান করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবে। সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমতে, সকল বীমা কোম্পানি মধ্য থেকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ কোম্পানি নির্বাচন করার বিষয়ে নীতিমালা প্রণয়নসহ লাইফ বীমার তামাদি পলিসি, পরিশোধিত পলিসি এবং নন-লাইফে মোটর বীমার থার্ড পার্টি পলিসিসমূহের ইউএমপি চার্জের বিষয়ে আলোচনা হবে ওই সভায়।

এ ছাড়াও আইডিআরএ থেকে জারিকৃত এক সার্কুলারে ই-রিসিপ্ট প্রদানের বিষয়ে আলোচনা, বিআইএ’র ই-টিন চালু করার বিষয়ে আলোচনা এবং প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান প্রদত্ত সুপারিশমালার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বৈঠকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ