পশ্চিমবঙ্গে ইয়াসের তাণ্ডবে নিহত ২

পশ্চিমবঙ্গে ইয়াসের তাণ্ডবে নিহত ২
ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ওড়িশায়ও আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।

দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকালের দিকে ইয়াসের আঘাত হানার খবর নিশ্চিত করে।

ওডিশায় উত্তাল সমুদ্র। বিশাল ঢেউ উঠছে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ঝড়ের গতিবেগ বাড়ছে। পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি, তাজপুর, নামখানায় পানি ঢুকে পড়েছে শহর ও গ্রামের ভিতরে।

ওডিশায় প্রায় ১৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও দেড় লাখ মানুষকে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।

জি২৪ ঘণ্টা জানিয়েছে, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়াস মোকাবিলায় ট্রাফিক পুলিশ কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ইয়াসের প্রভাব প্রথম পড়ল ওডিশায়। এরইমধ্যে ওডিশার প্যারাদ্বীপেও ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে।

ইয়াসের প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওডিশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইয়াসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে। রাতে এ গতিবেগ কমতে পারে। আর বৃহস্পতিবার (২৭ মে) এটি দুর্বল হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না