শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে নাঈম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এখন ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল। শুক্রবার সিরিজে তৃতীয় ম্যাচ সামনে রেখে ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা।

বুধবার (২৬ মে) প্রেস রিলিজের মাধ্যমে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের দলে স্ট্যান্ডবাই ছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

গতকাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১০৩ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। প্রথম দুটি ওয়ানডেতে বাজে খেলেছেন ওপেনার লিটন দাস। প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট, কাল উইকেটে বেশ কিছুক্ষণ থেকেও ইনিংস বড় করতে পারেননি। ২৫ রান করে ফেরেন লিটন। সর্বশেষ ৮টি ওয়ানডে ইনিংসে তাঁর কোনো ফিফটি নেই। ফর্ম হারিয়ে ফেলায় খুব স্বাভাবিকভাবেই লিটনের বদলি খুঁজেছেন নির্বাচকেরা।

গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল নাঈমের। কিন্তু সেই ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টি খেলেছেন ৯টি। ১২১.৬৮ স্ট্রাইকরেটে ৩৩.৬৬ গড় তাঁর এই সংস্করণে। গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি নাঈম। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো