করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৯৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ৬৯৩ জনে।

বুধবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪ জনের।

এর আগে, মঙ্গলবার (২৫ মে) দেশে করোনায় ৪০ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৬৭৫ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৬ মে) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১২ হাজার ৬৯ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৬০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৯৯ হাজার ১৫০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১১ লাখ ৭৬ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো