ইয়াসের প্রভাবে দেশে তিনজনের মৃত্যু

ইয়াসের প্রভাবে দেশে তিনজনের মৃত্যু
ফেনী, বরগুনা ও ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তিনজনের মৃত্যু হয়েছে।

ভোলার লালমোহনে গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মৃধার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আবু তাহের, স্থানীয় গফুর পাটোয়ারীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এসময় প্রচণ্ড ঝড়ো বাতাসে বাগানের একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার গায়ে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

মঙ্গলবার রাতে বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে নান্না জোমাদ্দার (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

এছাড়াও ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার (২৫ মে) মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামে এক জেলের মৃত্যু হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের শেখপাড়া গ্রামে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ফেনী নদীর বাইরের চরে ১০ থেকে ১২ জন জেলে মাছের পোনা ধরতে যায়। অন্যদিনের থেকে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে অন্যরা বাঁচতে পারলেও হাদিউজ্জামান নদীর পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট