সৌদির আকাশসীমায় ইসরায়েলী বিমান নিষিদ্ধ

সৌদির আকাশসীমায় ইসরায়েলী বিমান নিষিদ্ধ
ইসরায়েলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদির আকাশসীমা বন্ধ করা হয়েছে।

ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরায়েলি একটি এয়ারবাস বিমানকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি।

গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে সৌদি আরবের আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।
এই পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল।

ইসরায়েলের এই বিমানগুলি যদি সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমান গুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে।

আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার