সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের
কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। সেতুমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দেশে গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন। বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।

বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমন দেখতে পায় না, তেমন খুঁজে পায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

করোনা মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনা সংকটের শুরু থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান কাদের।

দলীয় সদস্যদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস