গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘ

গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘ
সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলা সম্ভবত যুদ্ধাপরাধ। সামরিক উদ্দেশে ব্যবহৃত ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে বলে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ মে) জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক বিশেষ অধিবেশনে সংস্থাটির মানবাধিকার প্রধান মিশেল ব্যাসেলেট এমন মন্তব্য করেন।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার প্রাণঘাতী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই জাতিসংঘের কর্মকর্তা।-খবর এএফপি

তিনি জানান, যদিও ইসরায়েল বেশ কিছু পূর্বসতর্কতা নিয়েছে, কোনো কোনো ঘটনায় হামলার আগে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটেছে। এছাড়া বেসামরিক অবকাঠামোগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার বাহিনী।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন, যদি এই হামলায় বেসামরিক মানুষ এবং বেসামরিক স্থাপনায় প্রভাব বাছবিচারহীন ও অনুপাতহীন হয়, তবে এমন হামলায় সম্ভবত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

যুদ্ধবিরতি হওয়ার আগে উপত্যকাটিতে ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৬টি শিশু রয়েছে। ১১ দিনের এই সহিংসতায় এক হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না