‘বাজেটে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই সরকারের লক্ষ্য’

‘বাজেটে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই সরকারের লক্ষ্য’
আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট ঘোষণা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। বাজেট ঘোষণা হলেই সব তথ্য আমাদের সামনে চলে আসবে। আমরা এখনই কোনো তথ্য প্রকাশ করতে পারবো না।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সবার স্বার্থ বিবেচনায় নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি।

শ্রীলঙ্কাকে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আগামী মিটিংয়ে আলোচনা করব। আমরা কত দিচ্ছি, আগামী মিটিংয়ে সেটা দেখব।

করোনাভাইরাসের টিকা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো তাদের দায়িত্বে দিয়ে দিয়েছি। আমরা অনুমোদন দিয়েছি। তারা নিজেরাই এগুলো করতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান