আগ্রহের শীর্ষে যমুনা ব্যাংকসহ ছয় কোম্পানি

আগ্রহের শীর্ষে যমুনা ব্যাংকসহ ছয় কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। রোববার (৩০ মে) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো : যমুনা ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং।

বৃহস্পতিবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

এদিন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৬ টাকা ৮০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

ইফাদ অটোস : বৃহস্পতিবার ইফাদ অটোসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

মেট্রো স্পিনিং : বৃহস্পতিবার মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স : বৃহস্পতিবার পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৪.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।

ডেল্টা লাইফ ই্ন্স্যুরেন্স : বৃহস্পতিবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন