ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রাতে

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রাতে
ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা আজ রাতে দেশে পৌঁছবে।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার রাত এগারোটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা আগেই জানিয়েছিল।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে টিকা আসার দেরির কথা প্রথমে জানানো হয়। ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকার চালান দেশে আসবে। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসবে।

অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, তথ্যের ভুলে টিকা আসছে না বলা হয়েছিল। এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসবে। এই টিকা আসার পর আমাদের টিকা বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন ওই টিকা কখন কাকে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাসের টিকা সংকটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো