ডিএসই’র ট্রেক অনুমোদন পেল এনআরবি ব্যাংক সিকিউরিটিজ

ডিএসই’র  ট্রেক অনুমোদন পেল এনআরবি ব্যাংক সিকিউরিটিজ
পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, তারল্য সংকট দূর করা ও বাজার সম্প্রসারণ করতে কাজ করছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। টাকার প্রবাহ বাড়াতে দেশে ও দেশের বাহিরে পুঁজিবাজারকে ছড়িয়ে দিতে কাজ চলছে। পুঁজিবাজার সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ট্রেকের অনুমোদন পেল এনআরবি ব্যাংক সিকিউরিটিজ।

দেশের অর্থনীতিতে অবদান বাড়াতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে গঠিত কমিশন।

ট্রেক হলো পুঁজিবাজারে লেনদেনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করবেন। নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর প্রক্রিয়া শুরু করে ডিএসই।

প্রাথমিক শেয়ারহোল্ডারদের বাইরে ট্রেক পাওয়ার যোগ্যতার শর্তে এনআরবি ব্যাংক সিকিরিটিজকে আলাদা পে-অর্ডারসে এক কোটি টাকা ও রেজিষ্ট্রেশন ফি হিসেবে তিন কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন