বিদেশে সহজে পাঠানো যাবে টাকা

বিদেশে সহজে পাঠানো যাবে টাকা
এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। এ কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, সদস্য ফি, ভর্তি ফি, শিক্ষা-চিকিৎসা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ ফি-এর অর্থ সহজে বিদেশে পাঠাতে পারবে এসব ব্যাংক।

সোমবার  (৩১ মে)  বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন সার্কুলারের আওতায় চাহিদা অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশের লেনদেনগুলো নিষ্পত্তি করতে পারবে। বাংলাদেশি কেউ বিদেশে কোনও সেবা নিতে গেলে তাকে যে ফি প্রদান করতে হয় সেই ফি কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। অর্থাৎ সুবিধাভোগীর কাছে আন্তর্জাতিক কার্ড না থাকলে, ব্যাংকগুলো গ্রাহকের পক্ষ হয়ে তাদের নিজস্ব নামে কার্ড ইস্যু করে ওই অর্থ পরিশোধ করতে পারবে। এতদিন এ ধরনের কোনও সুযোগ ছিল না।

এ সুবিধার ফলে এখন থেকে ‘নস্ট্রো হিসাবের’ (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) সহায়তা ছাড়াই এ কার্ডের মাধ্যমে সহজে দেশের বাইরে অর্থ পাঠানো যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি