নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু এ আবেদন করেন।

বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালত আস্ সামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করা হয়। ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আদালতে মামলার আবেদন করেছি। এ বিষয়ে শুনানি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। সে সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছিলেন নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলাটি করেছি।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী মাস্তান হতে পারে না। শিল্পীর মনোভাব কখনও এমন হয় না। নোবেল নিজেই তাকে শিল্পী নয়, ক্যাডার বলে আখ্যায়িত করেছে। তার ভয়েস মেসেজটি সবার মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। সাংবাদিকদের সে তুলে নিয়ে যাবে, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবে- তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার