৭০ কোটি টাকায় বাড়ি কিনলেন অজয়

৭০ কোটি টাকায় বাড়ি কিনলেন অজয়
ভারতের করোনা পরিস্থিতির মধ্যে সিনেমা, শুটিং বহুদিন ধরে বন্ধ থাকার পর সম্প্রতি চালু হচ্ছে। বলিউড-টালিউড তারকারা দীর্ঘসময় অবসরে ছিলেন। করোনার এই সময়ে বলিউড তারকাদের নতুন বাড়ি কেনার হিড়িক লক্ষ্য করা গেছে।

জাহ্নবি কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কেনার তালিকায় নাম লিখিয়েছেন সুপারস্টার অজয় দেবগান। মুম্বাইয়ে ৭০ কোটি টাকা দিয়ে নতুন এ বাড়ি কেনেন অজয়।

জানা যায়, ৫৯০ স্কয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলোটি তার পুরনো বাড়ি ‘শক্তি’র প্রায় সমান। গত বছর থেকেই নতুন বাড়ি খুঁজছিলেন অজয় ও তার স্ত্রী কাজল। গত বছর নভেম্বরে তাদের নতুন এই বাড়ির চূড়ান্ত চুক্তি করেন তারা। এর পর সব ধরনের প্রক্রিয়া শেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তার মায়ের নামে কেনেন এই বাংলো। এখন নতুন বাংলোটি সাজাতে ব্যস্ত সময় পার করছেন এই বলিউড তারকা দম্পতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার