বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে গ্যাস শাটডাউন কাজের জন্য রাজধানীর শেখেরটেক, আদাবর ও গ্যাসের পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য রামপুরা এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে গ্যাস শাটডাউন কাজের জন্য বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

অন্যদিকে রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউ বাজার, আল মামুর মসজিদ এলাকায় গ্যাস থাকবে না। পাশাপাশি আশপাশের এলাকায়ও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা