দাম বাড়বে যেসব পণ্যের

দাম বাড়বে যেসব পণ্যের
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের ফলে আগামী অর্থবছরে অনেক পণ্যের দাম বাড়বে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

আমদানি করা বিলাসী পণ্য যেমন- বডি স্প্রে ও প্রসাধনী পণ্যে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। ফলে এসব পণ্যের দাম আরেক দফা বাড়বে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বাড়বে সিগারেটসহ বিভিন্ন ধরনের তামাকজাত পণ্যের দাম। এসব পণ্যে স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হচ্ছে।

দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের কারণে আমদানি করা স্মার্ট ফোনের দাম আরেক দফা বাড়বে। সেক্ষেত্রে সুবিধা পাবে দেশীয় কোম্পানিগুলো।

নতুন বাজেটে আমদানি করা মাশরুমের ওপর শুল্ক আরোপ করা হবে, ফলে দাম বাড়বে এর।

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান