আনকাট সেন্সর পেল ‘আগামীকাল’

আনকাট সেন্সর পেল ‘আগামীকাল’
কোনোরকম কর্তন বা পরিবর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত সিনেমা ‘আগামীকাল’। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়।

অঞ্জন আইচ পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন মম, ইমন, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ।

এই সিনেমা আবহ সংগীত করেছেন ইমন সাহা। এতে গান থাকছে চারটি। একটি রবীন্দ্রসংগীত। যার সংগীত পরিচালনা করেন প্রয়াত পৃথ্বিরাজ। সদ্য প্রয়াত অভিনয়শিল্পী এস এম মহসিন এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের কর্ণধার অভিনেতা টুটুল চৌধুরী জানান, খুব শিগগিরই সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার