খালি পেটে আমলকী খেলে যেসব উপকারিতা পাওয়া যায়

খালি পেটে আমলকী খেলে যেসব উপকারিতা পাওয়া যায়
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ কারণে বিভিন্ন ফল খাওয়ার পাশাপাশি অনেকের মধ্যেই বেড়েছে মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতাও। অনেকের হয়তো জানা নেই, খুব সহজেই এর অনেকগুলো গুণ আমলকী থেকে পাওয়া যায়। তবে খেতে হবে বিশেষ কায়দায়।

সকালে খালি পেটে লেবুর পানি খেতে শরীরের নানা উপকার হয়। কারণ লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, মেদ কমায়। কিন্তু এর চেয়েও বেশি উপকার পাওয়া যায় আমলকী খেলে। এজন্য গোটা আমলকী টুকরো করে অল্প গরম পানিতে মিশিয়ে নিন। তারপর সেই পানি সকালে খালি পেটে খেয়ে ফেলুন। আমলকীর টুকরোগুলোও খেয়ে ফেলুন তারপর।

এভাবে আমলকী খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. আমলকীতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়।

২. আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষণমুক্ত করে। সেই সঙ্গে মেদও কমায়।

৩. নিয়মিত আমলকী খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ