ডিএনসিসিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫-১৯ জুন

ডিএনসিসিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫-১৯ জুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে আগামী ৫ থেকে ১৯ জু্ন পর্যন্ত (শুক্রবার ব্যতীত) একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে গুলশানের নগর ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহতিকরণ ও ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, দেশের অন্যান্য স্থানের মতো এই কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন ‘এ’ এর অভাবে রাত কানা ও অন্ধত্বসহ চোখের অন্যান্য রোগ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূন্যতা এবং শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী বছরে দুই বার ভিটামিন ‘এ’ এর অভাব পূরণের সম্পূরক খাদ্য হিসেবে এই ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা