তিন বছর বয়সী শিশুদেরও টিকা দেবে চীন

তিন বছর বয়সী শিশুদেরও টিকা দেবে চীন
তিন থেকে ১৭ বছর বয়সীদের ওপর জরুরি প্রয়োজনে করোনার টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে চীন। সেক্ষেত্রে নিজেদের কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাই প্রয়োগ করতে হবে।

শুক্রবার (৪ জুন) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে এ তথ্য জানান সিনোভ্যাকের চেয়ারম্যান ইন ওয়েডং।

চীনে বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা প্রদান করছে। গত ৩ জুন পর্যন্ত ৭২ কোটি ৩৫ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

সিনোভ্যাক প্রেসিডেন্ট ইন ওয়েডং বলেন, টিকা পাওয়ার ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবে। আর জরুরি প্রয়োজনে কম বয়সীদের এই টিকা দেওয়া যাবে।

ইন বলেন, কবে, কীভাবে সিনোভ্যাকের টিকা শিশুদের দেওয়া শুরু হবে, সে ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

শিশু-কিশোরদের ওপর চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, সিনোভ্যাক করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধক্ষমতা তৈরিতে সক্ষম। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেও চলে।

এদিকে ওষুধ প্রস্তুতকারক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মও কম বয়সীদের ওপর টিকা প্রদানের অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না