বৃষ্টির পানিতে ডুবল রাজধানীর সড়ক

বৃষ্টির পানিতে ডুবল রাজধানীর সড়ক
দেখলে মনে হবে যেন কোন বন্যা কবলিত এলাকা। রাজধানীর সড়কগুলোতে শুধু পানি আর পানি।

শনিবার (৫ জুন) মাত্র ১১১ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এসব সড়ক দিয়ে পারাপারের সময় অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে বাসিন্দাদের। অনেক এলাকায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও দোকানে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিকল এসব এলাকার ড্রেনেজ ব্যবস্থা। পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রয়েছে বজ্রপাতের শঙ্কাও।

৮ তারিখ থেকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত হবে বলেও পূবাভাস আবহাওয়া অধিদফতরের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো