রোববার যেসব এলাকায় গ্যাস থাকবে না

রোববার যেসব এলাকায় গ্যাস থাকবে না
আগামীকাল রোববার (৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না। পাইপলাইন স্থানান্তর করায় সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস।

শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

যেসব এলাকায় - কমলাপুর রেলস্টেশন হতে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী, ধলপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পদ্মা রেল সংযোগ লাইনের টিটি পাড়া হতে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা ওই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো