মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২০

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২০
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৫ জুন) দেশটির আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়াঙ্গুনের মূল শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকাটি।

স্থানীয় লোকাল মিডিয়া ও বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর লোকেরা গ্রামটিতে অস্ত্র খোঁজার নামে অভিযান চালাতে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে গ্রামের বাসিন্দারা। এ সময় সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। যা বিগত দুই মাসের মধ্যে একদিনের হিসাবে সর্বোচ্চ বেসামরিক নাগরিকের মৃত্যু।

বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৮৪৫ জন মানুষ নিহত হয়েছেন। শনিবার নতুন করে আরো ২০ জনের মৃত্যু হলো। সংখ্যাটা বাড়ছেই। যদিও এই সংখ্যাকে অস্বীকার করেছে জান্তা কর্তৃপক্ষ।

হ্লেসওয়ে গ্রামের সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে জান্তা সরকারের মুখপাত্রের নিকট পৌঁছাতে পারেনি রয়টার্স। এমনকি তারা স্বাধীনভাবে রিপোর্টটির সত্যতাও যাচাই করতে পারেনি।

স্থানীয় খিট থিট মিডিয়া ও ডেলটা নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। অস্ত্র খোঁজার নামে গ্রামের বাসিন্দাদের লাঞ্ছিত করলে সেনাদের বিরুদ্ধে গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না