ঢাকা ইন্স্যুরেন্সের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ অভিহিত মূল্য ১০ টাকার প্রতি শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য। গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সুপারিশ করেছে।

জানা গেছে, গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৬ পয়সা।

২০১৯ সালের জন্য বীমা কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন