মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত লোকজনকে কানদিভালির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবন ধসে পড়ায় ১৮ জন আহত হয়েছে এবং ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না