বাংলাদেশসহ ৯ দেশে ফ্লাইট স্থগিত করলো আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশে ফ্লাইট স্থগিত করলো আরব আমিরাত
বাংলাদেশসহ বিশ্বের ৯ দেশে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির সিভিল এভিয়েশন অফ জেনারেল অথরিটির এ ঘোষণার পর এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স এসব দেশে ফ্লাইট স্থগিত করেছে। দেশগুলো হলো- ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ডি আর কঙ্গো ও উগান্ডা।

এছাড়া এসব দেশে থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশনের সদস্য, আমিরাতের গোল্ডের ভিসাধারীরা দেশটিতে শর্ত মেনে প্রবেশ করতে পারবেন।

ভারতের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ৬ জুলাই পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট স্থগিত থাকবে ৩০ জুন পর্যন্ত।

ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার