Ortho Songbad আর্কাইভ

করোনা ফুসফুস রোগীদের জন্য বেশি বিপজ্জনক: গবেষণা

করোনা ফুসফুস রোগীদের জন্য বেশি বিপজ্জনক: গবেষণা
করোনাভাইরাস ফুসফুস রোগিদের জন্য বেশি বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন গবেষকরা।

চীনে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এদের মধ্যে ১২ জন রোগীর ফুসফুস সম্প্রতি পরীক্ষা করে তাদের দুই-তিনজনের ফুসফুসের কার্যকারিতা কমেছে বলে প্রমাণ পেয়েছেন দেখেছেন হংকংয়ের গবেষকরা।

গবেষকরা বলেছেন, কম্পিউটার টোমোগ্রাফিতে তাদের ফুসফুসে তরল ও ময়লাভর্তি ঝিল্লি বা থলি পাওয়া গেছে। রোগ সেরে গেলেও করোনার কারণে ফুসফুসের কার্যকারিতা ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান বিশ্ববিদ্যালয়ের ঝংনাম হাসপাতালের বিজ্ঞানীরা ১৪০ জন রোগীর ফুসফুস পরীক্ষা করেছিলেন। প্রতিটি রোগীর দুটি ফুসফুসেই ‘গ্রাউন্ড গ্লাস অপাসিটি’র খোঁজ পেয়েছিলেন তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার