জিরো কুপন বন্ড ছাড়বে ডেল্টা ব্র্যাক হাউজিং

জিরো কুপন বন্ড ছাড়বে ডেল্টা ব্র্যাক হাউজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড-ডিবিএইচ জিরো কুপন বন্ড ইস্যু করবে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। ডিবিএইচ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৪ বছর। নির্ধারিত মেয়াদের পর এই বন্ডের অবসায়ন ঘটবে। বন্ড শেয়ারে রূপান্তরযোগ্য নয় (Non-Convertible)। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন