পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা

পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ সময় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পোশাক কারখানাগুলোও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় এ আহ্বান জানান বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস-আদালত ছুটির সাথে সমন্বয় করে পোশাক কারখানাও বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি। তবে যেসব কারখানায় করোনার সরঞ্জামাদি, মাস্ক চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং করোনা প্রতিরোধী সামগ্রী তৈরি হচ্ছে, এমন কারখানাগুলোকে তাদের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান