‘মিল মালিকদের অ-নায্য কোনো সুবিধা দেওয়া হবে না’

‘মিল মালিকদের অ-নায্য কোনো সুবিধা দেওয়া হবে না’
মিল মালিকদের অ-নায্য কোনো সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৬ জুন) সচিবালয়ে নিজ অফিস কক্ষে ‌‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। তাহলে খাদ্য বিভাগ কেন ধান কিনতে পারবে না? মিল মালিকদের অ-নায্য কোনো সুবিধা দেওয়া হবে না। তাদের কাছ থেকে চুক্তি মোতাবেক বোরো সংগ্রহ করে অভিযান সফল করতে খাদ্য কর্মকর্তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চলমান বোরো প্রকিউরমেন্ট সফল করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ধান কিনতে মাঠে নামতে হবে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা রাখেন। সভায় খাদ্য অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা