সুদানকে ৬৫ কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ

সুদানকে ৬৫ কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বানে সাড়া দিয়ে সুদানকে প্রায় ৬৫ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে ১৫ জুন বাংলাদেশ সরকার ৬৫ কোটি টাকা প্রদান করেছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সরকার মনে করে, বর্তমানে ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র সুদান অর্থাভাব কাটিয়ে খুব দ্রুতই নিজেদের আরও শক্তিশালী করবে।

এর আগে, গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশ সরকার আট কোটি টাকার বেশি অর্থ দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা