বাইডেনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে: পুতিন

বাইডেনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে: পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত প্রথম মুখোমুখি বৈঠক শেষ হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভার ভিলা লা গ্রেঞ্জে এ দুই নেতা প্রায় চার ঘণ্টার কিছু কম সময় দরে বৈঠক করেন। খবর দ্য গার্ডিয়েন এর।

জানা গেছে, বৈঠকের পর বাইডেন ও পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার হামলা থেকে শুরু করে নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেন বিষয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও তারা আরও স্থিতিশীল এবং প্রত্যাশিত সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

বহুল প্রতিক্ষীত বৈঠক শত্রুতাপরায়ণ ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট ‘সিএনএন’কে বলেন, বাইডেনের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। সংলাপে তারা একে অপরকে বুঝতে চেষ্টা করেছেন। এটাকে কখোনোই শত্রুতাপরায়ণ আলোচনা বলা যায় না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের "রাষ্ট্রীয় অনুশাসন" নামক প্রথম শীর্ষ সম্মেলন তারা পুনরায় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা শুরু করতে একমত হয়েছেন এবং তাদের কূটনৈতিক সম্পর্ক শুরুর অংশ হিসেবে উভয় দেশের রাষ্ট্রদূতের কাজে ফেরার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

অন্যদিকে, পুতিনের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, পুতিন ও তিনি ‍দুই দেশের সহযোগিতা এবং পারস্পারিক স্বার্থের ক্ষেত্র নির্দিষ্ট করা নিয়ে কথা বলেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না