ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূল থেকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সন্দ্বীপের পশ্চিমে মেঘনা চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপের মুছাপুর উপকূলে পৌঁছলে স্থানীয় উৎসুক জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

আটককৃতদের মধ্যে পুরুষ দুজন, মহিলা চারজন এবং তিন শিশু। তারা এখন সন্দ্বীপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ (ওসি) বশির আহম্মদ খান জানান, খবর পেয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আটক করি থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট