তৃতীয় বারের মতো চট্টগ্রামে পৌঁছাল সিনোফার্মের টিকা

তৃতীয় বারের মতো চট্টগ্রামে পৌঁছাল সিনোফার্মের টিকা
চট্টগ্রামে তৃতীয় বারের মতো আরও ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা এসেছে। এর আগে দু’দফায় চট্টগ্রামে মোট ৭ লাখ ৬২ হাজার টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং এবারে আসা টিকাগুলো চীনের সিনোফার্মের।

শুক্রবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এদিন সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা নিয়ে আসা হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও টিকা সংক্রান্ত গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা।

জেলা সিভিল সার্জন বলেন, ‘আজ শুক্রবার সকালে চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামে এসেছে। এসব টিকা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আগে থেকে প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা এ টিকা পাবেন। জেলার সরকারি-বেসরকারি মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা