ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (১৮ জুন)। হাসান রুহানির উত্তরসূরী নির্বাচিত করতে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে রাত ১২টা পর্যন্ত।

শনিবার (১৯ জুন) দুপুরের দিকে ফল ঘোষণা করা হতে পারে।

এবারের নির্বাচনে সাতজন প্রার্থী থাকলেও এরই মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুইজনের মধ্যে।

এরই মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তা বয়কটের ডাক দিয়েছে কয়েকটি পক্ষ। এমন পরিস্থিতিতেই চলছে নির্বাচন।

ভোট শুরুর পর সকালে তেহরানে ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সবাই ভোট দিন। আপনাকে প্রেসিডেন্ট বেছে নিন। আপনার দেশের ভবিষ্যতের জন্য এটা গুরুত্বপূর্ণ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না