নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত
জ্বর ও কাশি নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার করোনা পজিটিভ। তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রোববার (২০ জুন) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান।

মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, স্যার গতকাল (শনিবার) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন তাকে কেবিনে আনা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় স্যারের করোনা পজিটিভ এসেছে। স্যারের আরও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত তিনি ভালো আছেন। এখনও কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দেয়নি। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন। শারীরিক কোনো সমস্যা অনুভব করছেন না।

শনিবার রাতে জ্বর এলে হাসপাতালে ভর্তি হন এ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। ডাক্তার বলেছেন, তিনি এখন সুস্থ আছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা