১০০ কোটি টাকায় হৃতিকের বিলাসবহুল ফ্ল্যাট

১০০ কোটি টাকায় হৃতিকের বিলাসবহুল ফ্ল্যাট
বলিউড অভিনেতা হৃতিক রোশান সৌখিন জীবনযাপন করতে পছন্দ করেন। কাজ শেষে পুরো সময়টা নিজেকে ও পরিবারের সঙ্গেই কাটান তিনি। আর এজন্যই এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। যার মূল্য প্রায় ১০০ কোটি।

হৃতিকের এই বিলাসবহুল ফ্ল্যাটের ঠিকানা মুম্বাইয়ের জুহুতে। যেখানে ১৪, ১৫ ও ১৬ তলা মিলিয়ে থাকে তারকার পরিবার। জানা যায়, ৩৮০০০ বর্গফুটের ফ্ল্যাটে ৬,৫০০ বর্গফুট টেরেসের জন্য ব্যবহৃত। গাড়ি রাখার জন্য ১০টি পার্কিং প্লেস।

ফ্ল্যাটের ১৫ ও ১৬ তলাটি ডুপ্লেক্স। যার আয়তন ২৭ হাজার ৫৩৪ বর্গফুট। এই অংশ ৬৭.৫ কোটি টাকায় কেনা হয়েছে। বাকি ১৪ তলা ১১হাজার ১২৭ বর্গফুটের যেটি ৩০ কোটি টাকা ব্যায়ে কেনা। এছাড়াও জুহুতে একটি ভাড়া নেওয়া ফ্ল্যাটও রয়েছে এই তারকার। যার জন্য মাসে ৮ লক্ষ ২৫ হাজার টাকা ভাড়া দেন তিনি।

হৃতিকের ঘরের আয়তন ৩০০০ বর্গফুট। যেখানে মূলত ৪টি শোবার ঘর ছিল। তবে সেটি ভেঙে দুটি করা করেছেন। যেটি সাজিয়েছেন ইন্টিরিয়র ডিজাইনার আশিয়েশ শাহ।

ফ্ল্যাটটি দেশ-বিদেশের বিভিন্ন দামি শোপিস দিয়ে সাজানো। যেখানে ডিজাইনার শেলস, একটি বড় জাহাজের প্রতিরূপ, নটিক্যাল কম্পাস নজর কাড়ে।

হৃত্বিকের ফ্ল্যাটে রয়েছে এক রাজকীয় বৈঠকখানা। যেটি শুধুমাত্র বাড়ির সদস্যদের জন্যই। এখানে মেঝেটি কাঠের। বসার জন্য রয়েছে একাধিক সোফা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার