দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফিরে আসা মুন্নু ফেব্রিক্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার দর বিনা কারণেই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই তাদের নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর গত ১৩ জুন ছিল ১১ টাকায়। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৬০ পয়সা। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ বেড়েছে।

খান ব্রাদার্সের শেয়ার দর গত ৮ জুন ছিল ৮ টাকা ৯০ পয়সা। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৩৩ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন