রুপালী ব্যাংকের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

রুপালী ব্যাংকের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২১ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। ১৯৮৬ সালে তালিকাভূক্ত ব্যাংকটির ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। ৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সম্প্রতি ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চরম আগ্রহ দেখা যাচ্ছে। এটি এক বছরে সর্বোচ্চ ৪০.৭০ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয় ৩৭.৬০ টাকায়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে রয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। করোনাকালীন সময়ে ব্যাংকটি কৃষিতে বিনা শুধু ঋণ বিতরণ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে রূপালী ব্যাংকের এ লভ্যাংশ ব্যাংক খাতকে চাঙ্গা করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন